April 26, 2026, 12:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন

ঝিনাইদহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, ২ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রতিদিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় জেলায় সর্ব্বোচ্চ ১’শ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬১ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ৭৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮৯০ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও হরিণাকুন্ডুতে একজন মারা গেছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮০ জনে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতিদিনি নতুন নতুন করোনায় আক্রান্ত রুগী ভর্তি হচ্ছে। এমন পরিস্তিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এতে চিকিৎসা দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎক ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার চেয়ে আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎক ইতি মধ্যে দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনও কাজে যোগদান করেননি।
তিনি আরও বলেন, সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে ৭০ টি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net