August 25, 2026, 5:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪.৫২ শতাংশ, মৃত্যু ৭

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৩টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগের ২৪ ঘন্টায়ও এই মৃত্যুও সংখ্যা ছিল ৭ জন। এই সময়ে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১১ করোনা শনাক্ত হয়।
আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ‘শনিবার সকাল থেকে এ হাসপাতাল করোনা ডেডিকেটেড হিসেবে কাজ করছে। গুরুতর করোনা রোগীদের ভর্তি করে নেয়া হচ্ছে। তিনি জানান শনিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০০ জন।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৪১২ জন। এর আগের দিন ছিলেন ১৩৮৬ জন। তার আগের দিন ছিলেন ১৩৩০ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ১৮০ জন।
এদিকে কুষ্টিয়ার পুরো জেলা জুড়েই কঠোর লকডাউন চলছে। কুষ্টিয়া শহর থেকে সব উপজেলা ও আশপাশের জেলাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net