July 24, 2026, 2:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

খোকসায় ৩০ নমুনায় করোনা শনাক্ত ১৮

 

হুমায়ুন কবির, খোকসা/

কুষ্টিয়ার খোকসায় ৩০ নমুনায় ১৮ করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
শনিবার (২৬ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান রুগীর নমুনার তুলনায় ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। এটা খোকসাবাসীর জন্য খারাপ খবর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, গত ৪ দিনে খোকসায় ৪৫ জনের করোন সনাক্ত হয়েছে। গত ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ৪ জন মৃত্যু বরণ করেছে।  গত ২১ জুন ২ জন ও ২৩, ২৫ জুন ১ জন করে মোট ৪ জন মৃত্যু বরণ করে। গত ৪ দিনের ২৩ জুনে ১৩ জন, ২৪ জুন ১১ জন, ২৫ জুন ৩ জন ও ২৬ জুন ১৮ জন সনাক্ত হয়েছে।

এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসক ঘোষিত লকডাউন এর ষষ্ঠ দিনে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি এ্যাকশন দিনব্যাপী লক্ষ্য করা গেছে।
সাধারণ জনগণের স্বাস্থ্য বিধি মানাতে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর পক্ষ থেকে সার্বক্ষণিক মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করলেও   অধিকাংশ মানুষের মধ্যে কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা নেই।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, যদি জনসাধারণ যদি স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করে, অবশ্যই করোনা মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তবে উপজেলা জুড়ে মৃত্যুর হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net