October 14, 2026, 10:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু আক্রান্ত ১৪ জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুইজন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় ৩৬ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে ঝিনাইদহ জেলায় লকডাউনের ৫ম দিন চলছে। শহরে লকডাউন কড়া কড়ি থাকলেও গ্রামে লকডাউনের প্রভাব নেই বললেই চলে। গ্রামাঞ্চলে ইজিবাইক ভ্যান-রিকসা চলছে।

 

এছাড়া মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে মানছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে গভির রাত পর্যন্ত চায়ের দোকানে চলেছে আড্ডা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তবাবধায়ক ডা. হার“ন অর রশিদ বলেন, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭৯ জন র“গী এর মধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ এবং বাকিদের করোনা উপসর্গ রয়েছে। এদিকে শনিবার লকডাউন না মানায় ৩০ জন চালককে ৩ হাজার টাকা থেকে শুর“ করে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

 

অভিযানকালে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ার সাইদ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনে পুলিশের অভিযান চলমান আছে। অনেকেই দেখা যায় বিনা কারনে মটর সাইকেলে ঘোরাঘুরি করছেন। এসব কারনে চালকদের আইনের আওতায় আনাসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net