October 14, 2026, 10:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগে আরও একটি বড় মৃত্যু ও বড় শনাক্ত ; ২৮ মৃত্যু, শনাক্ত ১২০২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনার বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা থামানোই যাচ্ছে না। একদিন যদি কোন কারনে সংখ্যা কমে পরদিন তা দ্বিগুণ হয়ে ওঠার প্রবণতা চোখে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটাকে ভয়াবহ বলে অভিহিত করছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের এই ১০ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।
রোববার (২৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা জেলা ও মহানগরীতে ৬৫৪টি নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪৫ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৩২ জনের। এ সময় মারা গেছেন ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫২৮ জন।

এ ছাড়া বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৯৯ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ৬৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৩৭ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩২৫ জন। মোট মারা গেছেন ১৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৮ জন। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৮৭ জন। মোট মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯৪ জন। মোট মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৭ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১৮৪ জন। মোট মারা গেছেন ১৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩২৮ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৩ জন। মোট মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬০ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৬০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১০৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net