August 25, 2026, 5:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহে ১২’শ ইজিবাইক চালক পেল প্রধানমন্ত্রীর সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ঝিনাইদহ

ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১২’শ ইজিবাইক(ব্যাটারী চালিত) চালকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

 

জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১২’শ ইজিবাইক চালকদের মাঝে ১০ কেজি চাল ও নগদ ৫’শ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীনসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে ইজিবাইকসহ সকল প্রকার গণপরিবহন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net