November 23, 2026, 8:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

খোকসায় অসহায় দুঃস্থদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ 

হুমায়ুন কবির,  খোকসা/
মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে খোকসা মটর শ্রমিক চা দোকানদার ও স্থানীয় অসহায় দুস্থ ৫৩ জন মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় সদর উদ্দিন খান বলেন, মহামারী করোনাভাইরাস এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একাধিকবার বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আবার অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হলো। এ কার্যক্রম যতদিন মহামারী করোনাভাইরাস থাকবে ততদিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net