June 17, 2026, 3:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ

আয়ু বাড়লো বাংলাদেশের মানুষের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছরে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর।
সোমবার (২৮ জুন) বিবিএস কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে।
২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।
জরিপ থেকে জানা যায়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ, যার মধ্যে ৮ কোটি ৪২ লাখ পুরুষ এবং ৮ কোটি ৪০ লাখ নারী।
জরিপ থেকে আরো জানা যায়, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ, যা কি না আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ এবং তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ।
এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন মানুষ। আগের বছর যা ছিল ১ হাজার ১২৫ জন।
দেশে এখন খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮.৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১.৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net