April 25, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুমারখালীর ফার্মেসী গুলোতে জ্বরের ঔষধের সংকট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
 কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আগে শুধু শহরে এ সংক্রমণের হার বেশি থাকলেও বর্তমানে গ্রামেও ছড়িয়ে পড়ছে। কুষ্টিয়ার কুমারখালীর গ্রাম গুলোতে সংক্রমণের হার বাড়ছে প্রতিদিনই। উপজেলার ফার্মেসিগুলোতে মিলছে না প্রয়োজনীয় জ্বরের ওষুধ। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। এর পরও সরকারি কোন বিধি-নিষেধ মানছেন না সাধারণ মানুষ।
অপরদিকে সামাজিক বিড়ম্বনার ভয়ে উপসর্গ থাকার পরও অনেকে করোনা পরীক্ষা করাতে চান না। গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারেও উদাসীনতা দেখা যাচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ প্রবণতাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি লোকজনকে সচেতন করতে ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে।
এদিকে ফার্মেসিতে সংকট সৃষ্টি হয়েছে বেক্সিমকো গ্রুপের নাপা (প্যারাসিটামল) ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধের। দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে প্যারাসিটামল ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধের বিক্রি বেড়েছে। ওষুধ নাপেয়ে ভোগান্তি শিকার হচ্ছে সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অধিকাংশ ফার্মেসি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সোমবার (২৮ জুন) সন্ধ্যার পর  উপজেলা  ফার্মেসীতে ওষুধ কিনতে আসেন নন্দলালপুর গ্রামের সানোয়ার হোসেন । তিনি জানান, এক পাতা নাপা (প্যারাসিটামল) ওষুধ কিনতে এসেছেন। অনেকগুলো ফার্মেসি ঘোরাঘুরি করে পাননি।
উপজেলার মাঠ পাড়ার বাসিন্দা মাসুদ জানান, গত শুক্রবার তিনি  বাজারের বিভিন্ন ফার্মেসি ঘুরেও ১ পাতা নাপা কিনতে পারেননি। পরে বাধ্য হয়ে স্কয়ারের এইচ কেনেন।
বাজারের হাজী  ফার্মেসির স্বত্বাধিকারী খন্দকার ফার্মেসী আলহাজ্ব রেজাউল করিম ভাসানী বলেন, গত একসপ্তাহ যাবত বেক্সিমকো গ্রুপের নাপার সাপ্লাই বন্ধ রয়েছে।
উপজেলা ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মানিক মোহাম্মদ হিরো বিশ্বাস বলেন, বেক্সিমকো কম্পানির বিক্রয় প্রতিনিধিরা ওষুধ না দেওয়ার কারণে নাপা (প্যারাসিটামল) ফার্মেসিতে নেই। তবে অন্য কম্পানির ওষুধ রয়েছে। কোনো ফার্মেসিতে কেউ ঔষধ মজুদ করছে না বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে বেক্সিমকো কম্পানির কুমারখালী প্রতিনিধি  বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মার্কেটে নাপা (প্যারাসিটামল) গ্রুপের ওষুধসংকট রয়েছে। তবে কয়েক দিনের মধ্যে সাপ্লাই স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আকুল উদ্দিন বলেন, বেক্সিমকো কম্পানির নাপাজাতীয় ওষুধ ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে বারবার উপদেশ দেওয়ার পরও জ্বর-সর্দিতে আক্রান্ত লোকজন করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না। তারা পরীক্ষা না করে বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন। ফলে করোনার সংক্রমণ খোকসা উপজেলার  ছড়িয়ে যাচ্ছে।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, করোনা মহামারিতে কোন ফার্মেসী ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করেতে পারবেন না। এজন্য বাজার মনিটরিং করা হচ্ছে। ওষুধের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ পেলে ওই ফার্মেসী মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net