August 28, 2026, 5:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭ দশমিক ৮০ শতাংশ, মৃত্যু ৪

দৈনিক কুষ্ট্য়িা অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১২৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৩২২টি।

এর আগের ২৪ ঘন্টায় মত্যু ছিল। একই সময়ে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয় ৮৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৭৮টি।

সোম বার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ‘রবিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৬৪ জন।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৬৫১। গতকাল ছিলেন ১৫৫৬ জন।তার আগের দিন ছিলেন ১৪১২ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১৮৯ জন।

এদিকে কুষ্টিয়া জেলাকে লকডাউনেই রাখা আছে। গত মধ্যরাত থেকে ১৪ দিনের লকডাউন শেষে আজ সোমবার ভোর থেকে আবার লকডাউন বাড়ানো হয়েছে। এটি চলবে ১ জুলাই পর্যন্ত।
লকডাউনে কুষ্টিয়া থেকে আশপাশের জেলাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net