October 14, 2026, 9:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসার খামারিরা গরু বিক্রয়ের আশায়, অনেকেই রয়েছেন আশঙ্কায়

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৯ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা এলাকায় মােট ১ হাজার ৬৩০ জন খামারীর মধ্যে চলতি বছরে ৬ হাজার ১৭০ টি ষাড়, ৩১৩ টি গাভি, ৬৫ টি বলদ, ১৮ টি মহিষ, ৮ হাজার ৬২৭ টি ছাগল, ২৫০ টি ভেড়া পালন করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র সাহা তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ১ জুন হতে ১৫ জুন পর্যন্ত সম্ভাব্য পশুর সংখ্যা ৪১০ টি ষাড়, ৫৬০ টি ছাগল, ২ টি মহিষ সহ মােট ৬৫৮০ টি ষাড়, ৬৭ টি বলদ, ৩১৩ টি গাভী, ২০ টি মহিষ, ৯ হাজার ১৮৭ টি ছাগল, ২৫০ টি ভেড়া সহ সর্বমােট-১৬৪১৫ টি প্রাণির হৃষ্টপুষ্ট করণের করেছেন স্থানীয় খামারিগণ।
আসন্ন কোরবানি উপলক্ষে খোকসা উপজেলার কোরবানির চাহিদা পুরন করেও অর্ধেকেরও বেশি পশু আব্দুল উদ্বৃত্ত হবে।
মহামারী করোনাভাইরাস এ অব্যহত লকডাউনের পশুহাট বন্ধ থাকায় খামারিরা বিপাকে পড়ার শংকায় রয়েছে।
তবে তারা আশা করছেন কোরবানি এখনও ২০ দিন বাকি। বেচাবিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। তারা জানান অনেকে লোন নিয়ে গরু কিনে মোটাতাজাকরণ করেছেন। অনেকে বিভিন্ন দোকানে গো-কাদ্য বাবদ অনেক বাঁকি করেছেন।
উপজেলার সৌখিন খামারি আল মাছুম মোর্শেদ শান্ত জানান, প্রতি বছরের ন্যায় এবারও তিনি ৬-৭ টি গরু মোটাতাজা করণ করেছেন।
তিনি জানান গরু পালন করতে যে টাকা ব্যায় করেছেন নির্ধারিত সময়ে বিক্রয় করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন।
 উপজেলার চুনিয়াপাড়া গ্রামের প্রত্যয় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী প্রীতি মজুমদার জানান, তিনি এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে ১০ টি গরু পালন করেছেন।
চলমান লকডাউনে গরুর হাট না লাগায় আশানুরুপ দাম তিনি পাবেন কিনা সন্পাদেহ করছেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে জানানো হয়েছে এবছর অসংখ্য বড় মাপের গরু রয়েছে এ উপজেলার খামারিদের কাছে।
উল্লেখ্য প্রতিবছরের নিজেদের চাহিদা পূরণ করে ও ঢাকা-সিলেট এবং ময়মনসিং বিভিন্ন জেলায় পাইকারদের কাছে উপজেলার গরু বেশ প্রসিদ্ধ ও পরিচিতি রয়েছে। আর দেশি গরুর বেশি চাহিদা থাকায় স্থানীয় খামারিরা প্রতি বছরের ন্যায় এবারও তাদের খামারে দেশি গরুর বেশি লালন পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net