October 14, 2026, 9:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ঝিনাইদহে ৪০০জন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও ভ্রাম্যমাণ বাদাম-মুড়ি বিক্রেতা পেল প্রধানমন্ত্রীর সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/

ঝিনাইদহে করোনার লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৪০০ জন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও ভ্রাম্যমাণ ঝালমুড়ি-বাদাম বিক্রেতাকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক মজিবর রহমান ১০ কেজি করে চাল ও নগদ ৫শত করে টাকা বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, সহকারী কমিশনার( ভূমি) খান আব্দুল্লা আল মামুন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

 

এর আগে রবিবার জেলা প্রশাসক জেলার ১২০০ ইজিবাইক চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসক জানিয়েছেন, ১ জুলাই থেকে কঠোর লাকডাউন আসছে। লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঝিনাইদহে করোনার অবস্থা তাতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার বিকল্প নেই। খুব জর“রী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি জেলার সকল মানুষকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net