October 14, 2026, 9:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৯ জন করোনা শনাক্ত মৃত্যু- ১৩

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।  এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৪ জন মারা গেছেন।  আর উপসর্গ নিয়ে তিন নারীসহ মারা গেছেন ৯ জন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।  

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, সোমবার রাতে ৩০৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে।  এরমধ্যে ৯৯ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।  শনাক্তকৃত ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, দামুড়হুদার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৩ জন ও জীবননগর উপজেলার ৩৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৬ জন।  সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে জেলায় করোনা সক্রিয় রোগী রয়েছে ৯৯২ জন। এর মধ্যে ৬১ জন সদর হাসপাতালে ও ৯৩১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও অর্ধশতাধীক রোগী চিকিৎসাধীন রয়েছেন সদর হাসপাতালের হলুদ জোনে। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা করোনা শনাক্ত ও মৃত্যুর হার দিনদিন বেড়েই চলেছে। এমতাবস্থায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net