April 26, 2026, 2:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন

বজ্রপাতে এক কৃষক নিহত: আহত ১

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে।  এসময় আহত হয়েছেন আরও একজন। 

 

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত খাইরুল ইসলাম ভোগাইল বগাদী গ্রামের উত্তরপাড়ার শুকুর আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে বৃষ্টির মধ্যে ভোগাইলবগাদী গ্রামের উত্তরপাড়ার মাঠে ধান ক্ষেতে কাজ করছিলেন খাইরুল ইসলাম ও হামিদুল ইসলাম।  এসময় একটি বজ্রপাতের   আগুনে খাইরুল ইসলামের শরীর পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।  আহত হন একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত খাইরুল ইসলামের স্ত্রী কল্পনা খাতুন জানান,  মাঠে কাজ করার সময় একটি বজ্রপাতে আমার স্বামীর শরীর পুড়ে যায়।  মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে গ্রামের পল্লী চিকিৎসক ওমর আলীর কাছে নিয়ে আসলে তিনি আমার স্বামীকে মৃত ঘোষনা করেন।  

 

 চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন জানান, বজ্রপাতে আহত  হামিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি এখন আশঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net