April 17, 2026, 11:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার  বিতরণ 

হুমায়ুন কবির, খোকসা/
২০২১-২০২২ অর্থবছরে কৃষি বিভাগের খাদ্যশস্য বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।
৫১০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকের মধ্যে ২২০ জন কৃষককে ১০ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহ ২৯০ জন কৃষকের মাঝে ২ কেজি হাইব্রিড ধান ২০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলার বিভিন্ন প্রান্তের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net