April 16, 2026, 1:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ

কুমারখালীতে বজ্রপাতে ছেলে নিহত, আহত বাবা

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে বাপ্পী সেখ (১৪) নামের এক কিশোর নিতহ হয়েছেন। এঘটনায় তার বাবা শিপন সেখ গুরতর আহত হন। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মূলগ্রামের কৃষক শিপন ও তার ছেলে বাপ্পী মাঠে গবাদিপশুর ঘাস কাটতে যায়। এসময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতে মাঠেই ছেলে মারা যায় এবং বাবা গুরুতর আহত হন।
পরে মাঠের অন্যান্য কৃষকেরা টের পেয়ে আহত অবস্থায় বাবা শিপনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হলেও শরীরের একাংশ অকেজ হয়ে যায়।
শিপনের প্রতিবেশী জসিম বলেন, বাবা ও ছেলে বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এসময় বজ্রপাতে মাঠেই ছেলের মৃত্যু হয় এবং আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে এক কিশোর নিহত ও তার বাবা আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বাড়িতে চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net