July 24, 2026, 5:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

খোকসায় একদিনে সর্বোচ্চ সনাক্ত -৩০,  মৃত্যু -১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক দিনের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০ জন এবং একই সময়ে মৃত্যুবরণ করেছে ১ জন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১২ জন।
শনিবার রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ থেকে জানা গেছে, শনিবার (৩ জুলাই) এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ২২ জন করোনা পজিটিভ  এবং কুষ্টিয়া পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ৮ জন করোনা পজিটিভ হয়। এ নিয়ে শনিবার মোট করোনায় আক্রান্ত রুগী ৩০ জন যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রুগী ৪২৪ জনের মধ্যে আইসোলেশনে রয়েছে ২০০ জন রুগী। এদের মধ্যে মাত্র ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকী ১৯২জন  হোম আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১২ জন রুগী।
অপরদিকে করোনা ভাইরাস রোধকল্পে সরকারের কঠোর লকডাউন এর তৃতীয় দিনেও খোকসা বাসীর স্বাস্থ্যবিধি মানতে অনিহা দেখা গেছে।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত র্যাব পুলিশ সেনাবাহিনীর ও আনসার দিয়েও করোনা বিস্তার রোধে কোন সুফল আসছে না।
প্রতিদিনই করোনার সনাক্তের হার রেকর্ড ভাংছে। এ যেন রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net