November 23, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘন্টায় ১৩ মৃত্যু, উপসর্গে নিয়ে আরো মৃত্যু-৬জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এই মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল (৩ জুলাই) সকাল ৮ টা থেকে আজ (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ১৩ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৬ জন করোনা উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের করোনা পরীক্ষা নিস্পন্ন হয়নি।

“তবে তাদের মধ্যে করোনার সকল উপসর্গ বিদ্যমান ছিল। তারা করোনা ডেডিকেটেড বেডে চিকিৎসাধীন ছিলেন। তাদের পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, মেডিকেল অফিসার  তাপস কুমার দৈনিক কুষ্টিয়া কে জানান।

তিনি জানান করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬৫ জন। আগের দিন ছিলেন ২৬১ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ২২২৮ জন। গতকাল এ সংখ্যা ছিল দুই হাজার ১০৭ জন।

কুষ্টিয়ায় আজ (৪ জুলাই)সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৪৭৫ জন এবং করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২৩৮ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ শতাংশ।

এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ৫৮৯টি।

এর আগের ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত সাত জন মারা গেছেন এবং শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৪৮ শতাংশ।

আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে  এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net