
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ১৪ জন। এসময়ের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যু বরণ করেছে ১৯ জন।
বুধবার করোনা আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৮০ জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১৬ জন। হোম আইসোলেশন এ আছে ২৪৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫ জন। সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন।
গত ১ জুলাই থেকে উপজেলায় সাত দিনের লকডাউন এর গত কাল বুধবার ছিল সপ্তম দিন। সরকারের এক প্রজ্ঞাপনে দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের আরো সাত দিন বৃদ্ধি করায় আগামী ১৪ জুলাই পর্যন্ত এই লকডাউন বলবত থাকবে।
উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন জানান, লকডাউন কে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত র্যাব-পুলিশ বিজিপি আনসার এর সমন্বয়ে প্রতিটা বাজার অলিগলি ও বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
সেই সাথে লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়ায় দিনমজুর অসহায় দুস্থ মানুষের সাহায্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ৩৫০ জন কে ১০ কেজি করে খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়েছে।