August 27, 2026, 10:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

Seismograph with paper in action and earthquake - 3D Rendering

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াসহ দেশের চার বিভাগের বেশ কয়েকটি জেলায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব ২৪২ কিলোমিটার। উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে।
আজ সকাল রাজধানী ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।
ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net