March 13, 2026, 7:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

খুলনা বিভাগে ১০ জেলায় একদিনে আরও ৬০ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সামান্য কমে যাওয়ার একদিন পরেই খুলনা বিভাগে করোনায় মৃত্যুর আবারও বৃদ্ধি পেল। গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৯১ জনের।
রোববার (১১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায় মৃতদের মধ্যে খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, নড়াইলের সাতজন, মাগুরার চারজন, ঝিনাইদহের তিনজন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয়জন ও মেহেরপুরের পাঁচজনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন করে, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৬৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০৩ জন। মোট মারা গেছেন ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৩ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৪ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫ জনের। মোট মারা গেছেন ৩৯ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৬০ জন। মোট মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮৭ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩০৪ জনের। মোট মারা গেছেন ৩৪১ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৫৬ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৪৯ জন। মোট মারা গেছেন ১২১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮২ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net