March 10, 2026, 12:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

ডিসেম্বরে দেশের ৮০ থেকে ৯০ ভাগ মানুষের টিকাদান নিশ্চিত করা হবে: কুষ্টিয়ায় হানিফ

জাহিদুজ্জামান/
কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার সব উপকরণ আছে, এসব দিয়েই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হবে- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। টিকা নিয়ে কোন সমস্যা নেই, আগামী ডিসেম্বরে দেশের ৮০ থেকে ৯০ ভাগ মানুষের টিকাদান নিশ্চিত করা হবে- বলেন হানিফ।
বুধবার বেলা সাড়ে ১১টায় করোনা সংকটে মতবিনিময়-এর আয়োজন করে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থাপনায় কোন ক্রটি যাতে না সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।
প্রয়োজনের চেয়েও অতিরিক্ত সরঞ্জাম আছে এখানে। এসব ব্যবহার করে চিকিৎসকরা উন্নত চিকিৎসা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। করোনা নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ের কমিটির সঙ্গে সমন্বয় করে প্রশাসন মানুষের মাস্ক পরা নিশ্চিত করবে।
লকডাউন শীথিল করা প্রসঙ্গে তিনি বলেন, সরকার জীবন ও জীবিকার সমন্বয় করেই সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরের লকডাউন আরো কঠোর হবে বলেও জানান তিনি।
এদিকে আধুনিক সব উপকরণ থাকার পরও মৃত্যুর সংখ্যা আশানুরূপ কমাতে পারেনি এই হাসপাতাল। সে কারণে ওয়ার্ডগুলোতে কোন অব্যবস্থাপনা আছে কিনা দেখতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা বলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।
হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন মাহবুবউল আলম হানিফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net