September 23, 2026, 8:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল সতর্ক করে বলেছেন, ইতোমধ্যে তীব্র খাদ্য অনিরাপত্তায় ভোগা কোটি মানুষের পাশাপাশি নতুন করে আরও অনেক মানুষ ঝুঁকির মুখে পড়তে পারেন।
ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইন্দরমিত গিল বলেন, “এখনই বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। এই সংখ্যা খুব দ্রুত প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বিভিন্ন খাতে ছড়িয়ে পড়বে।”
তিনি আরও জানান, যেসব দেশ ইতোমধ্যে সংঘাতের মধ্যে রয়েছে বা যেখানে সরকার দুর্বল ও অস্থির—সেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দ্রুত পরিস্থিতির সমাধান না হলে এসব দেশে ব্যাপকভাবে ক্ষুধা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
গিল বলেন, “বর্তমানে বাজারে যে খাদ্য রয়েছে, তা আগে উৎপাদিত। তবে প্রকৃত প্রভাব কয়েক মাস পর থেকে স্পষ্টভাবে অনুভূত হতে পারে।”
এদিকে, একই অনুষ্ঠানে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সতর্ক করে বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান না হলে এবং তেলের দাম উচ্চ অবস্থায় থাকলে বিশ্ব অর্থনীতির জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “ন্যায্যমূল্যে সারের সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আমরা মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন, যা খাদ্যপণ্যের দামেও প্রভাব ফেলতে পারে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net