March 4, 2026, 5:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ায় দুস্থ মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
‘ বাড়িতে খাবার নেই। মেম্বর, চেয়ারম্যানের কাছে গিছি, নেতার কাছে গিছি। কেউ কথা শুনিনি।’ এক বয়োজ্যেষ্ঠ বিধবা ও দুস্থ মহিলার এমন খবর পৌছে যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কাছে।
খবর পাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে প্রায় ১০ কিলোমিটার জরাজীর্ণ ও ভাঙা সড়ক মাড়িয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হন ইউএনও।
এ ঘটনাটি শনিবার (১৭ জুলাই) উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের। ওই মহিলা গ্রামের মৃত আফিল উদ্দিনের স্ত্রী। এসময় দুস্থ মহিলার সার্বিক খোঁজ খবর নেন ইউএনও। পরবর্তীতে অন্যান্য সহযোগীতার আশ্বাস দেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে ওই মহিলা বলেন, আমি খুব অসহায়। আল্লাহ তেমার ভাল করুক বেটা। তুমি ভাল থেকো।
এবিষয়ে সংবাদদাতা ওই জনৈক্য ব্যক্তি বলেন, ব্যাপারটা অনেকের কাছে ছোট হতে পারে। তবে আমার কাছে অনেক কিছু। ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ৭ টা। এক পরিচিত মুখ, তবে দুস্থ। থরথর করে তাঁর সারা শরীর কাঁপছে। শুধু বলছে কেউ দিলনা। খাতি পারছিনা। খাবার নেই। একথা শুনে মাত্র ২৫ সেকেন্ডের ভিডিও পাঠিয়েছি ইউএনও স্যারের ম্যাসেন্জারে। শুধু বললেন ব্যাবস্থা নিচ্ছি। কিন্তু এভাবে এক ঘণ্টায় আসবেন ভাবিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, করোনায় অনেকে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে। আমি কর্মকর্তা হিসেবে নিয়ে এসেছি। তিনি আরো বলেন, এমন সময় হয়তো আর বেশিদিন থাকবেনা। সবাইকে ধর্য্যশীল ও সচেতন হয়ে মোকাবেলা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net