April 25, 2026, 1:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

আম বাগানে ঝুলন্ত যুবকের মৃতদেহ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে মিরাজ আলী (২১) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার কয়া গ্রামের বেলের মাঠের একটি আম বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  তার মৃতদেহ থানায় নেয়া হয়েছে।  ময়না তদন্তের জন্য পাঠানো হবে সদর হাসপাতাল মর্গে বলে জানিয়েছে পুলিশ। নিহত মিরাজ আলী একই গ্রামের উত্তর পাড়ার মোশাররফ হোসেনের ছেলে।  তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। 

নিহত মিরাজের বাবা মোশাররফ হোসেন জানান, গত দু’দিন আগে তুচ্ছ ঘটনায় আমার সাথে আমার ছেলে মিরাজের মনোমালিন্য হয়। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে চলে যায় সে।  তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে আজ দুপুরে গ্রামের কৃষকরা গ্রামের বেলের মাঠে কাজ করতে গিয়ে আম বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিরাজের মৃতদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।  খবর দেয়া হয় পুলিশেও।  খবর পেয়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল থেকে মিরাজের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  মৃতদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  ময়না তদন্তের প্রতিবেদন পেলে ঘটনাটি আত্মহত্যা না হত্যা? তা পরিস্কার হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net