April 16, 2026, 3:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

খোকসায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন – ডাঃ কামরুজ্জামান 

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার করোনা শনাক্ত ও মৃত্যুর হার নিম্ন দিকে নামতে শুরু করেছে। খোকসা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
এ উপজেলায় করোনা মহামারীর  প্রাথমিক অবস্থা থেকেই খোকসাবাসী স্বাস্থ্যবিধি মানাতে অনীহা থাকায় ঝরে গেছে ২৮ জনের প্রাণ।
এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে উপজেলার ৭৩০ জন। এদের মধ্যে থেকে বর্তমানে আইসোলেশন রয়েছেন ৩৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 8 জন। করোনা থেকে সুস্থ হয়ে এপর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৩৫৮ জন। মৃত্যু বরণ করেছে ২৮ জন।
এদিকে করোনা মহামারীর এই প্রাদুর্ভাবের মাঝেই দ্বিতীয় ধাপে টিকাদান কার্যক্রমের গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মোট চার হাজার ৩’শ জনের করোনা টিকা প্রদান করা হয়েছে বলে জানান টিকাকেন্দ্রে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মচারি শেফা খানোম জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিত্র তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, খোকসাবাসী যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আগামী মাসের মধ্যেই উপজেলা থেকে করোনা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আগামী ৭ আগস্ট থেকে টিকা নিয়ে আমরা উপজেলার ৯টি ইউনিয়নে যাব জাতীয় পরিচয় পত্র দেখিয়ে সকল নাগরিককে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্যবিধি মানতে সকলকে মাস্ক পরিধান করা, জনসমাবেশের পরিহার করা, ঘর থেকে অযথা বাইরে ঘুরাঘুরি না করা ও করোনা রোধে টিকা গ্রহণ করা পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net