April 15, 2026, 4:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

কিডনী রোগীকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিল কুষ্টিয়া নাগরিক কমিটি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একজন কিডনী রোগীকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে কুষ্টিয়া নাগরিক কমিটি। কমিটির পক্ষ থেকে শুক্রবার (৬ আগস্ট) রোগীর পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয় ঐ রোগীর কিডনী ট্রান্সপ্লান্টের কাজে এ অর্থ ব্যয় হবে।
নাগরিক কমিটির সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ’র ব্যক্তিগত চেম্বারে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইসলামী বিশ্বিবিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. এম সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদ সদস্য কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত সাহা সন্টু ও বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ইতোমধ্যে নাগরিক কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ঐ রোগীর ঢাকাতে উন্নত চিকিৎসা ও কিডনী ট্রান্সপ্লান্টের বিষয়ে যোগাযোগ করিয়ে দিয়েছেন। বর্তমানে কুষ্টিয়ার সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসের বিশেষ ব্যবস্থাপনায় উক্ত রোগীকে বিশেষ কমিশনে কিডনী ডায়ালিসিস চলছে।
রোগীর পরিবারের পক্ষ থেকে জাননো হয় শীঘ্রই কিডনী ট্রান্সপ্লান্টের জন্য তারা রোগীকে ঢাকা শিফট করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net