June 3, 2026, 12:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি

খোকসায় এস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ শনিবার থেকে দেওয়া হবে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় এস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্র থেকে দেওয়া হবে। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিকাদান কেন্দ্রে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে,
যারা পুর্বে এক ডোজ ভারতের সেরাম ইন্সটিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার “কোভিশিল্ড” ভ্যাক্সিন গ্রহণ করেছিলেন, তাদের ২য় ডোজ এসেছে। আগামীকাল (শনিবার) থেকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাক্সিনের ২য় ডোজ প্রদান করা হবে। টিকা কেন্দ্রে যাওয়ার পূর্বে অবশ্যই টিকার কার্ড নিয়ে যাবেন। আপনাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা থাকবে। শুধুমাত্র যারা আমাদের কেন্দ্রে টিকার ১ম ডোজ নিয়েছেন তারাই ২য় ডোজ নিতে আসবেন। লাইনে/বুথে প্রবেশ করার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন যে সেই বুথে কোভিশিল্ড ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে কিনা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল  সকল টিকা নেওয়া ব্যক্তিদের নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে টিকা বুঝে নেয়ার জন্য অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net