March 19, 2026, 2:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত, সচেতন হবার পরামর্শ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
আজ সকালে তরিকুল বারী ওরফে বকুল নামের এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে। তিনি পেশায় আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রš’াগারিক।
বকুলের বাবা আবু বক্কর সিদ্দিক জানান প্রায় পাঁচদিন আগে জ্বর ও তীব্র মাথাব্যথায় আক্রান্ত হন বকুল। সাথে শরীরে তীব্র ব্যাথা। গতকাল বিকেলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর আজ তাঁর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন জানান আক্রান্ত ব্যাক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিষেশজ্ঞগণ ডেঙ্গু বিষয়ে সচেতন হবার তাগাদা অনুভব করছেন। তারা বলছেন এটাও মারাত্মক আকার ধারন করার সম্ভাবনার মধ্যে রয়েছে কুষ্টিয়া। কারন শহরের সার্বিক নাগরিক পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। শহরের পরিবেশ অপরিচ্ছন্ন।
দৈনিক কুষ্টিয়ার সাথে একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা হয়। তারা জানান শহরের ভেতরের বিভিন্ন স্থান তুমুল অপরিস্কার যা ডেঙ্গু ছড়ানোর জন্য যথেষ্ট।
শুধু মাইকিং করে জনগনের উপর সচেতন হবার পরামর্শ জারি করে ভাল ফল আসবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net