March 9, 2026, 11:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১৭ মৃত্যু, শনাক্ত ৬১২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় ঐ ৬১২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ৩৮।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ২৭ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ৪৮৬ জনের। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৫৩।
শুক্রবার (১৩ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহে তিনজন করে, যশোর ও মাগুরায় দুজন করে এবং নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ২০০ জন। বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার মাগুরায় ২৮ দশমিক ৪৯। আর সর্বনিম্ন মেহেরপুরে ৯ দশমিক ২৯।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৮৬ জন, খুলনায় ৯৭, বাগেরহাটে ৭৭, যশোরে ৯৯ জন, ঝিনাইদহে ৯১, সাতক্ষীরায় ৪৬, চুয়াডাঙ্গায় ২১, মেহেরপুরে ১৭ জন, মাগুরায় ৪৯ ও নড়াইলে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন। মৃত্যুর হার ২ দশমিক ৬৮।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৬২ জনের। এ ছাড়া যশোরে ৪১৮, ঝিনাইদহে ২৪০, চুয়াডাঙ্গায় ২০০, মেহেরপুরে ১৬৬, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১৮, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৮১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪০ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৯২।
শুক্রবার হোম আইসোলেশন ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় ১৫ হাজার ৮৯০ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৭৩। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net