September 10, 2026, 2:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

খোকসায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে 

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে গত জুলাই মাসের করোনার উদ্যোগটি থেকে আগস্ট মাসে উপজেলায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই নিম্ন দিকে ধাবিত হচ্ছে।
বুধবার (১৮ আগষ্ট) নতুন করোনায় ৯ জন সহ মোট আক্রান্ত ৯১৯ জন।
এ পর্যন্ত উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য পাঠানো হয়েছে ৩ হাজার৩৯১ টি। এদের মধ্যে ২ হাজার ৯৮৪ টি নমুনা পরীক্ষা করে ৯১৯ জন করোনা সনাক্ত হয়।
বুধবার ১৫ জন সহ মোট ৬২২ জন করোনা রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছেন। বর্তমানে উপজেলায় মোট আক্রান্ত রুগী আইসোলেশনে আছে ২৬৩ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে  মৃত্যু বরণ করেছে ৩৪ জন।
এদিকে উপজেলার করোনা মহামারীর প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা কল্পে সরকারের দেওয়া টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, টিকা কার্যক্রমের বৃহস্পতিবারের দিন ৬৪০ জন কে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, উপজেলার সকল কেই করোনার টিকার আওতায় আনা হবে।
অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণের প্রতি ভ্রাম্যমান আদালতে জরিমানা পরিবর্তে মাস্ক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net