June 3, 2026, 6:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

খোকসায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইতিহাসের জঘন্যতম বর্বরতা হামলার একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) বাদ মাগরিব উপজেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে সীমিত পরিসরে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও সাহেব আলী প্রমুখও।
উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্বোরোচিত গ্রেনেড হামলা করে হত্যার পরিকল্পনা মাস্টারমাইন্ড সহ সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সেই সাথে মহিলা নেত্রী আইভি রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিলজানি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল।
২১ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ, কৃষক লীগ,শ্রমীক লীগ, তাঁতী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net