October 14, 2026, 1:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় টিকা কেন্দ্রে হাজারো মানুষ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
খোকসায়  টিকাকেন্দ্রে টিকা নিতে উপচে পড়ছে হাজারো মানুষ।  উপজেলার ৯টি  ইউনিয়ন ও একটি পৌরসভার শত শত মানুষ প্রায় একযোগে জড়ো হচ্ছেন টিকা নিতে।
সোমবার (১৩আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকাদান কেন্দ্রে এসএমএস এর জন্য দুইটি লাইন ও সাধারণ  টিকা কেন্দ্র জন্য দুটো লাইনে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ দিনব্যাপী অপেক্ষা করে। সকলকে ঠিকানা দিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস।
 তিনি বলেন, টিকা কার্যক্রম শুরু থেকে আজ সোমবার পর্যন্ত উপজেলার ২৫ হাজার ৭৭ টি টিকার ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানের সিনো ফার্মের প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই টিকা কার্যক্রমে প্রতিদিন ৫’শ থেকে ৬’শ জন ব্যক্তির টিকা প্রদান করা হচ্ছে।
এদিকে টিকা নিতে আসা বিভিন্ন এলাকা থেকে ব্যাক্তিদের অভিযোগ টিকা কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অপরদিকে টিকা কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net