March 13, 2026, 4:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ইন্তাজ আলী (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে ওই ঘটনা ঘটে। মারা যাওয়া ইন্তাজ আলী একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান,  ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে মানসিকরোগে ভুগছিলেন। আজ দুপুরে বাড়ির পাশের  একটি পুকুরে গোসল করতে যান ইন্তাজ আলী। পরে তিনি নিখোঁজ হন। বিকেলে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। 

চিৎলা গ্রামের হাসানুজ্জামান সরোয়ার জানান, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন।  তিনি গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতেন। আজ দুপুরে পুকুরে গোসল করতে নামলে তিনি ডুবে যান। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net