April 15, 2026, 5:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন

খোকসায় পারিবারিক সবজি বাগান করে স্বাবলম্বী কৃষক 

হুমায়ুন কবির, খোকসা/
পুষ্টি নির্ভর দেশ গড়ে তুলতে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় পারিবারিক সবজি বাগান করে স্বাবলম্বী হয়েছে উপজেলার অধিকাংশ কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস কর্তৃক পরিচালিত ২০২০-২০২১ অর্থবছরে উপজেলায় বিভিন্ন প্রান্তে ১৭ টি পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন করেন।
এ প্রকল্পের আওতায় কৃষকরা উপকৃত হওয়ায় এবং পরিবারের পুষ্টি চাহিদা পূর্ণ হওয়া সহ অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষক কৃষাণীরা স্বাবলম্বী হওয়া বাড়ির আঙিনায় পতিত জমিতে বছরব্যাপী সবজি চাষ করে নিজেদের পরিবারের সবজির চাহিদা সহ উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উদাহরণ সৃষ্টি করেছে।
খোকসা পৌরসভার মালিগ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার তার বাড়ির আঙিনায় দেড় শতক জায়গায় সবজি আবাদ করেছে। বাগানে রয়েছে পুঁইশাক, ডাটা শাক, কলাগাছ, পেয়ারা গাছ, আম গাছ, সহ বিভিন্ন ফল-ফলাদি। সবজির আবাদ করে পরিবারের চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করছে।
কৃষক আবদুস সাত্তারের মতন শিমুলিয়া ফুলতলা এলাকায় কৃষক বিল্লাল আলী মোল্লা নামে আরেক কৃষকের বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়ির আঙিনায় পতিত দেড় শতক জায়গায় সবজি আবাদ করেছে। লাগিয়েছে পেঁপে গাছ, পেয়ারা গাছ,আমড়া, কামরাঙ্গা সহ বিভিন্ন প্রজাতির সবজি। এছাড়াও শাক সবজির বাগান।
কৃষক বিল্লাল আলী মোল্লা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রশিক্ষণ ও বিভিন্ন মৌসুমের বিভিন্ন সবজি চারা বিনামূল্যে পেয়ে বাড়ির আঙিনায় পতিত জায়গায় আবাদ করে নিজের পরিবারের সবজি চাহিদা সহ পুষ্টির চাহিদা পূর্ণ হচ্ছে। পরিবারের চাহিদর উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে প্রতিদিনের পরিবারের অর্থনৈতিক চাহিদা পূর্ণ হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, কৃষক প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন আওতায় উপজেলার সবজি উৎপাদনের উপর প্রায় পাঁচ শতাধিক কৃষক- কৃষাণীদের আধুনিক প্রযক্তিতে প্রশিক্ষণ,  উন্নত জাতের সবজির বীজ, সার, উপকরণ ও নির্ধারিত সময়ে তদারকির ফলে পারিবারিক সবজি বাগান করে খোকসার কৃষক – কৃষাণীগণ পরিবারের পুষ্টি চাহিদা পুরন করছে। অপরব দিকে অতিরিক্ত সবজি ও ফল বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এ প্রকল্পের আওতায় উপজেলায় ১৭ টি কৃষক কৃষাণীর বাড়িতে এই সবজি বাগান তৈরি করা হয়েছে এবং আগামীতে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net