October 19, 2026, 7:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

চুয়াডাঙ্গায় সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

হাইকোর্টের নির্দেশ মোতাবেক চুয়াডাঙ্গার অভ্যন্তরিন পাঁচটি আঞ্চলিক মহাসড়কে ও খুলনা রুটে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বরে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারন সম্পাদক রিপন মন্ডলসহ পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যান আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গার সবকটি রুটে অবৈধ যান চলাচল করছে। যার কারণে শুধু সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাই বাড়ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন শ্রমিকরাও। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও কোন লাভ হয়নি। অবিলম্বে সড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালন করা হবে।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু বলেন, অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা না হলে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরিন পাঁচটি ও খুলনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। ১২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ সারাদেশের সাথে সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
মানববন্ধনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে একই দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net