March 18, 2026, 2:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

বেনাপোলে তুলে দেওয়া হলো ভারত ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেনাপোলে ভারত থেকে ফিরে আসা ফেরতদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তুলে দেয়া হয়েছে। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। যাদের করোনা নেগেটিভ সনদ রয়েছ শুধু তাদের জন্যই এটি কার্যকর বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিসিডি) ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, যাদের বয়স ১০ বছর তারা করোনার আরটি পিসিআর রিপোর্টের আওতায় আসবে না। তবে ভারতফেরত অন্য যাত্রীদের আরটি পিসিআর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে।
এদিকে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে আদেশটি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারতফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটি পিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে তারা সরাসরি নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করবেন। যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। যারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন তাদেরও পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বুধবার থেকে ভারতফেরা যাত্রীরা করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net