March 11, 2026, 2:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক/

আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা পাকিস্তানের। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। ঐ সফরে টেস্ট ও টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা অবশ্য হবে টি-২০ দিয়ে। আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে পরের ম্যাচ দুইটি।

২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-ট২০ ম্যাচ খেলেছিলো পাকিস্তান।

টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। একমাত্র টি-২০ও জিতেছিলো টাইগাররা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net