April 29, 2026, 7:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

দীর্ঘ দেড় বছর পর চুয়াডাঙ্গা-দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

দীর্ঘ দেড় বছর পর চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে, সকাল থেকে এখনও কোন যাত্রী দেশে আসেননি বলে জানিয়েছে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আলিম। তিনি জানান, আজ রোববার সকাল থেকে দর্শনা চেকপোস্টের সকল কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ দেড় বছর পর আজ থেকে এই চেকপোস্ট দিয়ে দিয়ে পুনরায় যাত্রী আসা যাওয়া শুরু হলো। এক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে গমনের ক্ষেত্রে আর কোনো অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে না। ভারতে যাওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর যে পত্র ছিল তাও আর থাকছে না। তবে এই চেকপোস্ট দিয়ে গমনের ক্ষেত্রে সকল   নাগরিককে যাত্রার আগে ৭২ ঘন্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট সাথে রাখতে হবে। দীর্ঘ দেড় বছর পর আজ থেকে এই চেকপোস্ট দিয়ে দিয়ে পুনরায় যাত্রী আসা যাওয়া শুরু হলো। এক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে গমনের ক্ষেত্রে আর কোনো অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে না। ভারতে যাওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর যে পত্র ছিল তাও আর থাকছে না। তবে এই চেকপোস্ট দিয়ে গমনের ক্ষেত্রে সকল   নাগরিককে যাত্রার আগে ৭২ ঘন্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট সাথে রাখতে হবে।
উল্লেখ্য, এরআগে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর ১৪ মার্চ দর্শনা চেকপোস্টের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। চলতি বছরের ১৭ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে সীমিত পরিসরে দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়। এ সময় শুধু মাত্র ভারতে আটকে পড়া বাংলাদেশীরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে এ চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net