April 29, 2026, 8:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আব্দুল আলিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা  সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হকের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
আলিমের মা সাবিনা খাতুন জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে সদর উপজেলার হাতিকাটা গ্রামের মাঠপাড়ায় বাবার বাড়িতে বসবাস করি। গত রাতে তার নানীসাহেদা বেগমের সাথে ঘুমিয়ে ছিল আলিম। রাত ৩ টার দিকে তার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। আজ বেলা ১১টার দিকে তাকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ চিকিৎসা করতে না পারায় সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, ঠিক সময় মতো আলিমকে হাসপাতালে নিলে তার বাঁচার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, ওই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net