November 23, 2026, 2:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

কোটি টাকা আত্মসাত/কুষ্টিয়া হাসপাতালের সাবেক তত্বাবধায়কের বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়কসহ ৩ জনের বিরুদ্ধে ওষুধ ক্রয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুনীর্তি দমন কমিশন।
কমিশনের ঢাকা অফিসের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ মামলা করেন।
এামলার অভিযুক্তরা হলেন ২৫০-শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. হাসানুজ্জামান, সাবেক এ্যাসিসট্যন্ট কাম মেরামত প্রকৌশলী এই ইইচ এম আব্দুর কুদ্দুস ও রাজশাহীর মেসার্স প্যারাগন এন্টাপ্রাইজের প্রোপাইটার জাহেদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে যে, উল্লেখিত ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজশ করে অসৎ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থ বছরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য বাজার দরের চেয়ে আধিক দরে মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করে সরকারী ১ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার ৯৭০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
দুনীর্তি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবি আল মুজাহিদ হোসেন মিঠু জানান আদালত মামলা গ্রহন করেছেন। মামলা শুনানীর কোন তারিখ আদালত দেননি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net