March 13, 2026, 5:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

মাত্র তিন মাস/ আর জ্বলছে না কুষ্টিয়া পৌরসভার ৬৯ লাখ টাকার বাগান বাতি !

সূত্র, প্রথম আলো/
শহরের সৌন্দর্য বাড়াতে অর্ধকোটি টাকা খরচ করে স্থাপন করা হয় বাগানবাতি (গার্ডেন লাইট)। তিন মাস যেতে না যেতেই সেই বাতি আর জ্বলছে না। কারণ, বাতির খুঁটির ভেতরে থাকা তার পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এটি দেশের প্রথম শ্রেণির কুষ্টিয়া পৌরসভার চিত্র। পৌর কর্তৃপক্ষ বলছে, পাঁচ লাখ টাকা খরচ করে এ সমস্যার সমাধান করা হচ্ছে। বাগানবাতিতে শিগগিরই আলো জ্বলবে।
পৌরসভা সূত্র জানায়, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইডি-৩) আওতায় পৌরসভার বিভিন্ন উন্নয়মূলক কাজ হাতে নেওয়া হয়। শহরে বেশ কিছু সড়ক ও নালা নির্মাণ, সড়কের মাঝে সড়ক বিভাজকসহ বিভাজকের ভেতরে ফুলগাছ লাগানো ও সেখানে বাগানবাতি স্থাপন করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৩ কোটি টাকা। এর মধ্যে পৌরসভার সামনের কওসের উদ্দীন ও এনএস রোডের ১ হাজার ৩৩২ মিটার অংশে সড়ক বিভাজক তৈরি করা হয়। সেই বিভাজকে ফুলগাছ লাগানো হয়। ২৬৬টি খুঁটিতে (কাস্ট আয়রন খুঁটি, যার উচ্চতা ২ দশমিক ২৫ মিটার) দুটি করে এলইডি বাল্ব লাগানো হয়।
এ ছাড়া সড়ক বিভাজকের বাগানে আলো জ্বালাতে ২৬৬টি খুঁটি স্থাপন করা হয়। প্রতিটি খুঁটিসহ আলো জ্বালাতে ব্যয় ধরা হয় ২৫ হাজার ৬২৭ টাকা। সব মিলিয়ে আলো জ্বালাতে খরচ পড়ে ৬৮ লাখ ১৬ হাজার ৭৮২ টাকা।
২০১৮ সালের জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু হয়। বেশ কয়েকটি গুচ্ছে কাজ শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। সড়ক বিভাজকসহ বাগান ও বাগানবাতি স্থাপনের কাজ করে নেশনটেক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তিন মাস পর গত মে মাসের দিকে সড়ক বিভাজকের বাতি জ্বলা বন্ধ হয়ে যায়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সূত্র জানায়, বাতি জ্বালাতে বিদ্যুতের ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কিন্তু পানি ঢুকে সেই সংযোগ নষ্ট হয়ে গেছে। নতুন করে তারের সংযোগ ওপর দিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। অচিরেই কাজ শুরু হবে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বাতির নকশার ত্রুটির বিষয়ে আগে থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিলেন। তারপরও কাজ হয়েছে। বর্তমানে নতুন করে বাতি জ্বালাতে পৌরসভা থেকে আরও প্রায় পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে। তারসহ যাবতীয় উপকরণ কেনা হয়েছে। শিগগির কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net