February 15, 2026, 7:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

ভারতে ইলিশ রপ্তানী/ এখন দাম দেশে চড়া, ভারতে সস্তা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কম দামে ভারতে ইলিশ রপ্তানী করেছে দেশ।সেই ইলিশের দাম দেশে চড়া, ভারতে বিক্রি হচ্ছে সস্তায়। এদিকে এত বড় ধরনের রপ্তানীর কারনে রপ্তানীর পর থেকেই দেশে ইলিশের দাম বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, রপ্তানির জন্য স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে।
ভারতের কাছে প্রতি কেজি ইলিশ ১০ ডলার বা প্রায় ৮৫৪ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম বাংলাদেশের পাইকারি বাজারের তুলনায়ও অনেক কম।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মহিপুর মৎস্যবন্দরব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সেখানে এক কেজির বেশি ওজনের ইলিশ ১২০০ টাকায় এবং এক কেজির কম ওজনের ইলিশ ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশে ইলিশের একটি বড় উৎস এই মহিপুর মৎস্যবন্দর।
বন্দরের মাছ বিক্রেতা ফজলু জানান, গত বুধবার থেকে রপ্তানি শুরু হওয়ার পর ইলিশের দাম মণ প্রতি (৪০ কেজি) ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছে।
বরিশাল পাইকারি মৎস্য বাজারের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুলের কাছ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বরিশালের বাজারে ৯০০ গ্রাম ওজনের একেকটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৯০০ টাকায়। আর ১ কেজি ২০০ গ্রাম ওজনের একেকটি ইলিশ বিক্রি হয়েছে ১২০০ টাকায়।
বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ পরিদর্শক আশহাদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে মোট ৪৮৮ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।
মৎস অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, ভারতে রপ্তানি করা বেশিরভাগ ইলিশের ওজন এক কেজির বেশি।
কম রপ্তানি মূল্য সম্পর্কে জানতে চাইলে রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিয়ন ভেঞ্চার লিমিটেডের স্বত্ত্বাধিকারী নিজামউদ্দীন বলেন, তার প্রতিষ্ঠান প্রত্যন্ত এলাকার বাজার থেকে কম দামে ইলিশ কিনছে। ইউনিয়ন ভেঞ্চার লিমিটেড ভারতে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।
বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ইলিশের দামের বিষয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করছি।’
গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।
এই সিদ্ধান্তের কারণে স্থানীয় বাজারে ইলিশের দামে প্রভাব পড়বে বলে ধারণা করা হলেও, সরকার গত বৃহস্পতিবার আরও ৬৩ টি প্রতিষ্ঠানকে ভারতে ২হাজার ৫২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়।
গত বছর দুর্গাপূজার সময় সরকার ভারতে ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার।
চলতি বছর মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আগামী ৩ অক্টোবরের মধ্যে এই রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net