August 25, 2026, 7:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান আলী (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে দর্শনা-জীবননগর আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান আলী সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। সে দর্শনার একটি ওয়ার্কসপের শ্রমিক ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দর্শনা পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়।  পরে পাকা সড়কের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক সোহান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ার্কসপের মালিক আব্দুল মালেক জানান, দুপুরের খাবার খেতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল সোহান। এসময় দর্শনা-জীবননগর সড়কের তেল পাম্পের নিকট পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উল্টে পড়ে। নিহত সোহান দুই ভায়ের মধ্যে বড়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালর জরুর বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে সোহান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net