August 27, 2026, 7:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

আরব আমিরাতে উদ্দেশে টাইগাররা

স্পোর্টস ডেস্ক/

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেজন্য গতকাল সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে গেছে টাইগারদের যাত্রা। ফলে আজ (রোববার) ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আরব আমিরাতে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে যাবে শ্রীলংকা ও ওমান ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সূচি অনুযায়ী আগামী ১২ ও ১৪ তারিখে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে আবার ওমানে ফিরবে টাইগাররা। সেখানেই শুরু হবে তাদের বিশ্বকাপের প্রথম পর্ব। ১৭ অক্টোবর বিশ্বকাপের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে প্রথম পর্বের ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে হবে টাইগারদের। গ্রুপ সেরা হতে পারলে বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ ‘বি’তে যোগ দেবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও গ্রুপ ‘এ’ রানার্স আপ দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net