September 26, 2026, 1:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে

পরবাস্তবজগৎ নির্মাণ করবে ফেসবুক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
‘মেটাভার্স’ বা পরবাস্তবজগৎ নির্মাণ করতে উদ্যোগী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক। রোববার এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রযুক্তির প্রাথমিক লক্ষ্য সৃজনশীল, সামাজিক এবং অর্থনৈতিক সুযোগ তৈরি করা। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক। আগামী পাঁচ বছরে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে এ প্রকল্পে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্ক জাকারবার্গ মেটাভার্স বা পরবাস্তবজগৎ নিয়ে যে ধারণা দিয়েছিলেন তা ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউরোপ ফেসবুকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নের দক্ষ প্রকৌশলী ও কর্মীরা মেটাভার্সের সামগ্রিক রূপদানে কাজ করবেন।

মেটাভার্স এমন একটি বিশ্ব যেখানে মানুষ ভার্চ্যুয়াল রিয়েলিটির (ভিআর) মাধ্যমে বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব স্বাদ উপভোগ করতে পারবেন। গত সেপ্টেম্বর মেটাভার্স নির্মাণে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফেসবুক। প্রকল্পটিতে যুক্ত থাকবে রব্লক্স কর্প (আরবিএলএক্স.এন) এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মতো প্রতিষ্ঠান। এটি পুরোপুরি শেষ হতে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর।

সাইট ডাউন, তথ্য পাচার, প্রভাব বিস্তারের মতো নানা কেলেঙ্কারি ফেসবুক যখন কার্যত পর্যুদস্ত, তখনই পরবাস্তবজগৎ নির্মাণের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net