June 18, 2026, 8:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

আজ টিকে থাকার লড়াইয়ে ওমানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক/

স্বপ্ন যাত্রা কি থমকে যাবে শুরুতেই নাকি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ বাহিনী। মাস্কটের আল-আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায়।
এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। দিনের অন্য ম্যাচে বিকেল চারটায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড।টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ এখন পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলংকার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসে এখন চিড় ধরাটাই স্বাভাবিক।ঘরের মাঠেও টাইগারদের প্রধান চিন্তা ছিল ব্যাটিং। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই একই ভাবনা। টপ অর্ডার বা মিডল অর্ডার নেই ছন্দে। স্লগ-ওভারে রান তোলার সংকট তো বেশ পুরনো। তাই ওমানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আসতেই পারে বৈকি!বিপরীতে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নির্ভরতার প্রতীক স্বাগতিকদের জন্য। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্র্যকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে। সঙ্গে স্বাগতিক দর্শকের সুবিধা তো থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ আকাঙ্খাও।অন্যম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে আত্মবিশ্বাস সঙ্গী হবে স্কটল্যান্ডের। টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করা স্কটিশদের চোখ তাই টানা দ্বিতীয় জয়ে। হার্ড হিটিংয়ের সক্ষমতা রয়েছে স্কটিশ ব্যাটসম্যানদের। বোলাররাও দেখিয়েছে নিয়ন্ত্রিত বোলিংয়ের নজির।প্রথমবারের মতো বিশ্ব আসরে পা রাখা পাপুয়া নিউ গিনির জন্য অংশগ্রহণই আসল কথা। প্রথম ম্যাচে হার তাই শিক্ষার একটা অংশ তাদের জন্য। তবে দীর্ঘ বাছাইপর্বে যোগ্যতার স্বাক্ষর রাখা ব্যারামুন্ডিসরা খুব সহজে হার নাও মানতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net