March 16, 2026, 5:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারী বেনাপোল হয়ে দেশে ফিরেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারী বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশে ফিরেছে। সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে পাচার হওয়া ওই নারীদের হস্তান্তর করে ভারত সরকার। এরা সবাই দুই থেকে তিন বছরের মধ্যে ভারতে পাচার হয়।
দেশের কয়েকটি এনজিও তাদেরকে গ্রহণ করেছে ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে। পরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তাদের ব্যবহার করা হচ্ছিল। । ভারতীয় পুলিশ তাদেরকে বিভিন্ন সময়ে উদ্দার করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, ভারতে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পুনের রেসকিউ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সহযোগিতায় পাচার হওয়াদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। দেশে ফেরত আসারা নড়াইল, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net