November 17, 2026, 4:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল না করতে পারলে উন্নত বাংলাদেশ গঠন ব্যাহত হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাম্প্রদায়িক শক্তিই দেশের উন্নয়নে আগামী দিনগুলোতে বাধা হয়ে দাঁড়াবে। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল না করতে পারলে আগামীর উন্নত বাংলাদেশ গঠন ব্যাহত হবে।
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বরেছেন।
আজ রবিবার সন্ধ্যা ছয়টায় কুষ্টিয়া কাটাইখানা মোড়ে অবস্থিত পাবলিক স্কুলের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লালটু, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান ও ইসলামী বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামান হ্যাপাী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য শেখ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এক দেশ এক জাতির এক অসাপম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা করেছিলেন। যেখানে সকল মানুষ মিলেমিশে বসবাস করবে। যেখানে ধর্ম হবে যার যার দেশ হবার। বক্তারা সাম্প্রদায়িক সকল অপশক্তিকে কঠোর হস্তে দমসের জন্য সরকারের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net