April 17, 2026, 2:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার 

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২২), একই উপজেলার সরিশা গ্রামের মৃত্যু মজিদ শেখের ছেলে রাজিব শেখ (২২)। এরা সবাই জীবন বাহিনীর লোক।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার রাত আড়াইটার সময় ঈশ্বরদী গ্রামের লক্ষীকান্ত’র বাড়িতে  ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলের উপর চড়াও হয়। এলাকাবাসীর তাড়া খেয়ে স্থানীয় জীবন বাহিনীর ৮/৯ জনের দল পালাতে চেষ্টা করে। গ্রেফতারকৃত দুই জন পাশ্ববর্তী কর্ণ দেব রায়ের বাড়ির বাইরের বাথরুমের ভিতরে আত্মগোপন করে।
এলাকাবাসীর সংবাদ এর প্রেক্ষিতে খোকসা থানা পুলিশের এসআই আলতাফ হোসেন এর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে একটি সার্টারগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, পাংশা থানার ডাকাতদলের জীবন বাহিনীর সক্রিয় দুই সদস্য সজল ও রাজিব কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
এদের বিরুদ্ধে খোকসার থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net